ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৭৬ পঠিত

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, যাবতীয় আলোকসজ্জা পরিহার করা এবং গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডট টাইম : ০১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬