ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৬:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১০৩ পঠিত

হরমুজে জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধ জাহাজ না পাঠানোর কথা জানাল জাপান ও অষ্ট্রেলিয়া।জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই টোকিওর। পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা জানান তাকাইচি।

বিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পারাপার হয়। সেই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় মার্কিন মিত্রদের ট্রাম্পের সহায়তার অব্যাহত দাবি থাকার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হল।ইরান পুরোপুরিভাবে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে।

এদিকে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। দেশটির অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওতে সাক্ষাৎকারে এ তথ্য জানান। হরমুজের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের অব্যাহত সাহায্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।

ক্যাথেরিন কিং বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে আমরা আমাদের অবস্থান কী হবে তা নিয়ে আমরা খুব স্পষ্ট ছিলাম। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতের জন্য প্রতিরক্ষায় সহায়তা করার জন্য বিমান সরবরাহ করছি। বিশেষ করে সেই অঞ্চলে অস্ট্রেলিয়ানদের সংখ্যা বিবেচনা করে।

অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী বলেন, কিন্তু আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাবো না। আমরা জানি এটি কতটা অবিশ্বাস্যরকম গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয়, যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা আমরা অবদান রাখছি।

তিনি জানান, আমরা খবর পেয়েছি, জাপানও এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

হরমুজে জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

আপডট টাইম : ০৬:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬