
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং রাজৈর উপজেলার ইসিবপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকার পান্না খানের ছেলে নাজমুল খান (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলে সাইফুল ইসলাম ও তার আত্মীয় নাজমুল খান মাদারীপুর শহরের দিকে আসছিলেন। মাঝপথে বাহাদুরপুর এলাকায় আসলে সামনে থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার ভেতর ঢুকে যান দুই মোটরসাইকেল আরোহী।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার 











