ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ পঠিত

দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া এবং এক ভ্যানচালকসহ আরও কয়েকজন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

আপডট টাইম : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬