ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা,  নিহত নাবিক

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৪:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭০ পঠিত

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা,  নিহত নাবিক

ইরাকের দক্ষিণাঞ্চলের আল-ফাও বন্দর এলাকায় দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) এ তথ্য জানিয়েছে।ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান বলেন, দুটি তেলবাহী ট্যাংকারে ‘কাপুরুষোচিত নাশকতামূলক হামলা’ চালানো হয়েছে।

তিনি জানান, হামলাটি ইরাকের জলসীমার ভেতরে সংঘটিত হয়েছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন।

এদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে ইরাকি জলসীমায় সংঘটিত এই হামলার পেছনে বিস্ফোরকবোঝাই নৌযান ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।

হামলার পর দুটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নেওয়া হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতির মূল্যায়নের কাজ চলছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলা,  নিহত নাবিক

আপডট টাইম : ০৪:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬