ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৫:১৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৮ পঠিত

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রচারিত এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে—এটি ‘শতভাগ সত্য’।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হওয়া আরও কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের সম্পর্ক পাওয়া গেছে, যদিও সব ক্ষেত্রে এগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইরানই প্রথম শাহেদ ড্রোন তৈরি করে, যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা বিকল্প। ২০২২ সালের শেষ দিক থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সময় এগুলো ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। ইউক্রেনের তথ্য অনুযায়ী, সে সময় থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে।

শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। পরে অন্যান্য দেশের সামরিক বাহিনীতেও এই ধরনের ড্রোন ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহৃত হচ্ছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

আপডট টাইম : ০৫:১৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬