ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯১ পঠিত

ঈদযাত্রা সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাবে। এ সময় ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি বা অন্য কোনো অপরাধ যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, শতভাগ সততা বজায় রেখে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবার ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।

অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

সভায় অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

ঈদযাত্রা সুশৃঙ্খল করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে

আপডট টাইম : ০৩:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬