ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া ঘাটে নদীতে পড়ে যাওয়া ২৪ হাজার লিটার তেলবাহী লরী উদ্ধার

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯৭ পঠিত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ২৪ হাজার লিটার পাম্প ওয়েল নিয়ে নদীতে পড়ে যাওয়া তেলবাহী লরি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে, ভোরে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে লরিটিকে পদ্মা নদীর ৬০ ফুট পানির নিচ থেকে রশি দিয়ে টেনে তীরে আনা হয়। পরে দুপুর ২টার দিকে লরিটিকে পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে তোলা হয়।

উদ্ধারকাজের প্রধান বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজগর আলী জানান, বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামতে গিয়ে ২৪ হাজার লিটার তেলবাহী ট্রাকটি নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালক শরীফুল ইসলাম ও হেলপারকে উদ্ধার করে উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
বিআইডব্লিটিএর উদ্ধারকারী জাহাজ হামজার তিনজন ডুবুরিসহ ১৬ সদস্যের টিমের অক্লান্ত চেষ্টায় আজ  দুপুরে লরিটি উদ্ধার করতে সক্ষম হয়। ট্রাকের মালিকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি হস্তান্তরের প্রক্রিয়াধীন। এদিকে লরিতে থাকা ২৪ হাজার লিটার তেল সুরক্ষিত থাকায় তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার বলেন, তেলসহ লরী নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়া হয়। এরপর রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টায় ভোররাত সাড়ে ৫টার দিকে ট্রাকটি টেনে তীরের কাছে আনা হয়। আজ  দুপুর ২টার দিকে লরিটিকে তেলসহ ওপরে তোলা হয়। পরে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

পাটুরিয়া ঘাটে নদীতে পড়ে যাওয়া ২৪ হাজার লিটার তেলবাহী লরী উদ্ধার

আপডট টাইম : ০৩:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬