ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ৩ পিস ইয়াবাসহ যুবক আটক: ৩ মাসের জেল

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৪:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৩৩ পঠিত

বানারীপাড়ায় ৩ পিস ইয়াবাসহ যুবক আটক: ৩ মাসের জেল

আঃ রহমান,​বানারীপাড়া >>বরিশালের বানারীপাড়ায় ৩ পিস ইয়াবাসহ মোঃ মাসুদ রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ​দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা উপজেলার সাতবাড়িয়া এলাকার মোঃ শাহ আলমের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ​আটককৃত মাসুদ রানাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

​বানারীপাড়া থানার ইনচার্জ মজিবুর রহমান জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

বানারীপাড়ায় ৩ পিস ইয়াবাসহ যুবক আটক: ৩ মাসের জেল

আপডট টাইম : ০৪:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬