ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০২:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯৯ পঠিত

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় মিতুর সঙ্গে আজ বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। নববধূকে নিয়ে মোংলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সাব্বিরের পরিবার। বেলাই ব্রিজ এলাকায় তাদের মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান দুই পরিবারের ১২ জন এবং মাইক্রোবাসের চালক। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে।

পরিবারের সদস্যরা বলছেন, আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলার নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুরো পরিবার। উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনের কান্নায় ভারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে একে এক ১৩টি প্রাণ। পুরো হাসপাতাল এলাকায় বিষাদ ভর করেছে।রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনের কান্নায় ভারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। সড়ক দুর্ঘটনায় নিভে গেছে একে এক ১৩টি প্রাণ। পুরো হাসপাতাল এলাকায় বিষাদ ভর করেছে।

দুর্ঘটনার পরপরই একের পর এক লাশ ঢোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পত্তিসহ একে একে নয়টি লাশ নেওয়া হয় মর্গে। এছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও চারজনের মরদেহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলার দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ মেডিকেলে থাকা ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

আপডট টাইম : ০২:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬