ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৭:২৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬৮ পঠিত

১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে গতকাল শনিবার (৭ মার্চ) এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মেহগনি বাগান নামক স্থান থেকে ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার চৌরঙ্গী নামক স্থান হতে ভারতীয় নেশা জাতীয় ক্যাটাগ্রা ও মদ, মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল কলরোয়া উপজেলার রাজপুর মাঠ নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী মাঠ এলাকা থেকে ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, সিরিঞ্জ ও ঔষধ এবং চান্দুরিয়া বিওপির বিশেষ অভিযানিক দল একই উপজেলার চান্দুরিয়া মাঠ হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টম্সে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

আপডট টাইম : ০৭:২৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬