ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৬:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৩৩ পঠিত

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে, কার্যকর হওয়া এ দামেই রোববার (১৫ মার্চ) বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আপডট টাইম : ০৬:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬