ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদলকে কোনো অনৈতিক কাজ করতে দেব না: শিমুল বিশ্বাস

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০২:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১১১ পঠিত

শ্রমিকদলকে কোনো অনৈতিক কাজ করতে দেব না: শিমুল বিশ্বাস

জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিকদলের কোনো নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং করতেও দেব না। আর যদি কাউকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিমুল বিশ্বাস বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহণ সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে।

তিনি বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আর যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।

প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবাধ ভোটের মাধ্যমে গঠিত এ সরকারকে দেশের শ্রমিক সমাজ অকুণ্ঠ সমর্থন করবে।

সভায় শ্রমিকদলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে অব্যাহত সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- শ্রমিকদল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, নাছরিন আক্তার দিনা, এম এ বারী, জাহাঙ্গীর হোসেন, মোর্শেদ আলম, ফরহাদ হোসেন বুলেট, আব্দুস সোবহান, মো. আলাউদ্দিন, আব্দুল মাজেদ প্রমুখ।

জানা গেছে, সভায় দীর্ঘ লড়াই সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পূর্ণ সমর্থন ও সরকার পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমস্যা সমূহ চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখিত আকারে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিক দল নেতৃবৃন্দ স্ব স্ব-উদ্যোগে দায়িত্ব পালন করবে।

এছাড়া সরকারি আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি এবং সকল প্রতিষ্ঠানে বিদ্যমান শূন্য পদে জরুরি ভিত্তিতে কর্মচারী নিয়োগের দাবি জানানো হয়। সভায় বৈষম্যহীন পে-স্কেল ও মজুরি কমিশন দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবি এবং সংরক্ষিত নারী আসনে শ্রমিক প্রতিনিধি মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

শ্রমিকদলকে কোনো অনৈতিক কাজ করতে দেব না: শিমুল বিশ্বাস

আপডট টাইম : ০২:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬