ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ে আলুচাষির সর্বনাশ

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৫:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৩৮৮ পঠিত

হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ে আলুচাষির সর্বনাশ

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় হঠাৎ ভারী বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাবে ফসলের মাঠে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে আলু উত্তোলনের শেষ সময়ে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন এলাকায় আলুর ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রংপুরে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই দিন কুড়িগ্রামের রাজারহাটে ৪১ মিলিমিটার, বগুড়ায় ২৭ মিলিমিটার, নওগাঁর বদলগাছীতে ৩৪ মিলিমিটার, সৈয়দপুরে ২০ মিলিমিটার ও গোপালগঞ্জে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বগুড়া, রাজশাহীসহ উত্তরের অন্যান্য জেলায় বজ্রসহ হালকা বৃষ্টির খবর মিলেছে।

বর্তমানে দেশের অনেক এলাকায় আলু তোলার ভরা মৌসুম চলছে। জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার কিছু এলাকায় মাঠে রাখা আলু ও আলুক্ষেত পানিতে তলিয়ে গেছে।
জয়পুরহাটের কালাই উপজেলার আঁওড়া, হাতিয়র, তালোড়াবাইগুনি, কালিমহুর, ঝামুটপুর ও বানিহারা গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক ক্ষেত ডুবে গেছে। কালাই উপজেলার বিয়ালা গ্রামের কৃষক মো. নাঈম ইসলাম বলেন, গভীর রাতে হঠাৎ বজ্রপাত, ঝড় আর বৃষ্টি শুরু হয়। আমার দেড় একর জমির আলু তুলে ক্ষেতে স্তূপ করে রাখা ছিল। ভোরে গিয়ে চারপাশে মাটির বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছি। অনেকের ক্ষেতেই পানি জমে আছে।

এদিকে নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট ও মান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন– ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার জালাল উদ্দীন এবং মান্দা উপজেলার চকরামপুর এলাকার পিন্টু।

আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে একটি বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, যার নাম দেওয়া হয়েছে ‘গোধূলি’। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় এ নামকরণ করা হয়েছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ে আলুচাষির সর্বনাশ

আপডট টাইম : ০৫:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬