
মুলাদী প্রতিনিধি:মুলাদীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে জয়ন্তী নদীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০০০ চারা বিতরণের উদ্বোধন সহ পৌরসভার দুইটি নতুন সড়কের উদ্ভোধন করেন মুলাদী বাবুগঞ্জ সংসদীয় আসনের এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদিন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে শুরু করে দিনব্যাপী বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ গোলাম সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন, মুলাদী সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শরীয়তুল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হামিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায় হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান, শায়লা শারমিন মিমু, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, আনিসুর রহমান আল, কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি সালাম কবির, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস হাওলাদার, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক মাসুদ খান রিকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, পৌরসভার ছাত্রদলের আহ্বায়কসোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির হোসেন মোল্লা, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত মল্লিক, সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
রিপোর্টার 








