
কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কাঠালিয়া উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে এ পোনা অবমুক্ত করেন। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক ১২ টি পুকুরে রুই,কাতলা, মৃগেল ও কালিবাউস মাছের ২৯৪ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট ভাই মোঃ ওয়াসিম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার,কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন,সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফয়সাল আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ সাংবাদিক,মৎস্যজীবী, সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
রিপোর্টার 








