
বাড়ছে দেশের তাপমাত্রা। মাঝেমধ্যে একদিন বৃষ্টি হলেও এরপর আর তার দেখা মিলছে না। আবহাওয়া শুষ্ক থাকায় রাজধানী ঢাকায় প্রায়ই বায়ুদূষণের মাত্রা বেশি থাকে। তবে আগের তুলনায় দূষণের পরিমাণ কিছুটা কমেছে।
অন্যদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচী। শহরটির স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। তবে তালিকার ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর লাহোর–এর দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কম। শহরটির বায়ুমানের স্কোর ১৬৫ হলেও বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
রিপোর্টার 















