ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬২ পঠিত

আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার টুঙ্গিপাড়ায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা হাবিব মুন্সী এবং যুবলীগ নেতা মুকুল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত হাবিব মুন্সী পাটগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মুকুল মুন্সী টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

আওয়ামী লীগের এই দুই শীর্ষ স্থানীয় নেতার গ্রেপ্তারের খবরে টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল পাটগাতি গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় নিজ এলাকা থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় (মামলা নং ১৬/২৫) তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান মামলার তদন্তের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।

আরও পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডট টাইম : ০৩:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬