ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পারস্য উপসাগরে ৬ জাহাজে হামলা

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৬:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৪৬ পঠিত

পারস্য উপসাগরে ৬ জাহাজে হামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে তেলবাহী ছয়টি ট্যাঙ্কারে হামলা হয়েছে। এর মধ্যে দুটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেলে এক ক্রু নিহত হয়েছেন। সব মিলিয়ে আটজন নাবিক নিহতের খবর পাওয়া গেছে। পারস্য উপসাগরে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও চারটি জাহাজ। পারস্য উপসাগরে বিভিন্ন জাহাজে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন।

এ অবস্থায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। গতকাল বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়ে ১০০ ডলার ছাড়িয়েছে।

ইরাকের বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার গভীর রাতে হামলার শিকার হওয়া জাহাজ দুটি হলো– মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ ও মাল্টার পতাকাবাহী ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্যবোঝাই করেছিল। হামলার জেরে ইরাক তাদের বন্দরের তেল সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। বাগদাদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহত ক্রু একজন ভারতীয়। ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি আল-ইরাকিয়া নিউজকে জানান, ট্যাঙ্কারে হামলায় আরও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি-মার্কিন যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অভ্যন্তরে ৩২ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানে ইতালীয় সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। গতকাল ইসরায়েল লক্ষ্য করে পরপরই দুই দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
আলজাজিরা জানিয়েছে, ইরানের হামলার মধ্যে লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে গতকাল অন্তত ২১ জন নিহত হন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৩৪ জন; আহত এক হাজার ৫৮৬ জন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবানন দখলের হুমকি দিয়েছেন।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইরানে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

এ অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে: মোজতবা খামেনি
জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, এ অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে হবে। তা না হলে তাদের ওপর আক্রমণ চলতেই থাকবে। তিনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়। তবে কেবল তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, ‘তেহরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখতে হবে। সাবেক সর্বোচ্চ নেতা থেকে শুরু করে হামলায় নিহত শিশুসহ সব শহীদের রক্তের প্রতিশোধ নিতে লড়াই চালিয়ে যাবে ইরান।’ খামেনি ইরানে আধিপত্য বিস্তার বা বিভক্তি ঠেকানো ও আত্মত্যাগ স্বীকারের জন্য দেশটির সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ও অন্যান্য সহায়তার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে ইরানিদের মধ্যে সংহতি ও ব্যবধান কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিবিসি ফার্সি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভিতে একজন উপস্থাপক নতুন নেতা মোজতবা খামেনির বার্তাটি পড়েন।

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
আলজাজিরা জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা তাঁর দেশের যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো– তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদান, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না– আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা প্রদান।

ইরানের ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে বি-১ বোমারু বিমান মারণাস্ত্রে সজ্জিত করছে যুক্তরাষ্ট্র
সিএনএন জানায়, যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে গত বুধবার মার্কিন বিমানবাহিনীর বি-১ বোমারু বিমানে ‘বাংকার বাস্টার’ বোমা মজুত করতে দেখা গেছে। পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে পারে। ভিডিওতে দেখা গেছে, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অন্তত একটি বি-১ বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে।

বি-১ বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব, যা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে।

ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে।’ মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।’

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

পারস্য উপসাগরে ৬ জাহাজে হামলা

আপডট টাইম : ০৬:৪৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬