ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের মিছিল

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৮৯ পঠিত

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের মিছিল

আগৈলঝাড়া প্রতিনিধি:: বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল। শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলটি অনুষ্ঠিত হয় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর নির্দেশনায়। এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা মিছিলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, নবগঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তারা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা দলের শৃঙ্খলা বজায় রেখে আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের মিছিল

আপডট টাইম : ০৩:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬