ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডের গলাকাটা সেই শিশুটিকে বাঁচানো গেল না

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৩৫ পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের গলাকাটা সেই শিশুটিকে বাঁচানো গেল না

সোমবার শিশুটির শরীরে দুই দফা জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর চিকিৎসকরা আশার আলো দেখলেও গভীর রাতে পরিস্থিতি পাল্টে যায়।

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বর্বরোচিত হামলার শিকার শিশু ইরা (৭) আর নেই। দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

গত রবিবার দুপুরে সীতাকুণ্ড ইকোপার্কের গহীন জঙ্গল থেকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন যুবক। উদ্ধারের সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।

দ্রুত তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার শিশুটির শরীরে দুই দফা জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর চিকিৎসকরা আশার আলো দেখলেও গভীর রাতে পরিস্থিতি পাল্টে যায়।

হঠাৎ শ্বাসনালীতে প্রচণ্ড সমস্যা দেখা দিলে ইরার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের গলাকাটা সেই শিশুটিকে বাঁচানো গেল না

আপডট টাইম : ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬