
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন ‘এস-ড্রাইভ’ চলাকালীন ষষ্ঠ দিনে ৩০ ছিনতাইকারীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে রোববার রাত ১২টা থেকে নগরীকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান শুরু হয়।
সিএমপি কর্মকর্তারা জানান, অপারেশন এস ড্রাইভে শনিবার বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ৩০ জন, মাদক ব্যবসায়ী ৩ জন, জুয়াড়ি দুজন ও কিশোর গ্যাংয়ের ১১ সদস্য রয়েছে। গ্রেফতারদের আদালতে চালান দেওয়া হয়েছে।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ যুগান্তরকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।
রিপোর্টার 















