
নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেনকে (৪০) শ্বাসরোধে হত্যার দায়ে নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এজাহারের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমীন তালুকদার টগর জানান, ২০২০ সালের ১৫ জুন বিকেলে বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের বেড়ী বিলের একটি পাটক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় মোবারক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে তারা পরকীয়ার জেরে মোবারক হোসেনকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে জানান সরকারি কৌঁসুলি।
রিপোর্টার 















