ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

  • রিপোর্টার
  • আপডট টাইম : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৪৯ পঠিত

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে। গতকাল শনিবার রাত ১১টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের নিজ বাড়ি থেকে মনির সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাকি টাকা আদায়ের জন্য গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলায় মনির সরদার ছাড়াও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চাঁদাবাজির অভিযোগে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। পরে কয়েকদিন কারাভোগের পর তিনি মুক্তি পান।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

আপডট টাইম : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬