ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি অভিযানে লেবাননে নিহত ৪১

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৫:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৪৮ পঠিত

ইসরায়েলি অভিযানে লেবাননে নিহত ৪১

লেবাননে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ক্রমেই তীব্র হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এ ঘটনা ঘটলো।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাতে এ অভিযান চালায় ইসরায়েল। পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে চালানো ইসরায়েলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হন। আহত ৪০ জন।

সাম্প্রতিক হিজবুল্লাহ–ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ অঞ্চল।

নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্য আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, এর মধ্যে শিশুদের নামও আছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের নবি চিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা।

গতকাল শনিবার গ্রামটির কবরস্থানের এক কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইশারা করে বলেন, ইসরায়েলিরা ভেবেছিল, নিখোঁজ ইসরায়েলির দেহাবশেষ এখানে আছে। কিন্তু এখানে কিছুই ছিল না।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

ইসরায়েলি অভিযানে লেবাননে নিহত ৪১

আপডট টাইম : ০৫:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬