ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপার মানুষের দীর্ঘ আশার প্রতিফলন রামনাবাদ নদীর সেতুর কাজ শুরু

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০২:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৫৪ পঠিত

গলাচিপার মানুষের দীর্ঘ আশার প্রতিফলন রামনাবাদ নদীর সেতুর কাজ শুরু

এস এম টিপু মৃধা >> পটুয়াখালীর গলাচিপা উপজেলার মানুষের দীর্ঘদিনের আশার অবসান ঘটিয়ে শুরু হলো গলাচিপা টু হরিদেবপুর রামনাবাদ নদীর উপরে সেতু নির্মাণের প্রাথমিক কাজ। গলাচিপা থেকে হরিদেবপুর পর্যন্ত  ৮৮৩ মিটার সেতু নির্মাণের জন্য মেসার্স এম এম বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর প্রাথমিক কাজ শুরু করেছে। দীর্ঘ বছর ধরে গলাচিপা ও হরিদেবপুর এবং চর অঞ্চলের  মানুষের প্রাণের দাবি। রামনাবাদ নদীর উপর সেতু না থাকার কারণে কঠিন দুর্ভোেগর শিকার হয়েছে গলাচিপা হরিদেবপুর ও চর অঞ্চলের মানুষের। স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা করে জানা যায় এই নদীর উপর সেতু না থাকার কারণে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে খেয়া পারাপার হতে হয়েছে এই খেয়া পারাপার হতে গিয়ে  অনেক মানুষ দুর্ঘটনার স্বীকার হয়েছে এবং এতে ব্যাহত হয়েছে সময় ও অতিরিক্ত অর্থ। আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের অনেক ক্ষতি হয়েছে। এই খেয়া পারাপারের ঝামেলার জন্য এ অঞ্চলের সকল পেশার  মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা সম্ভব হয়নি। এ অঞ্চলের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে তাদের দীর্ঘদিনের আশার ফল রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণ হলে আমাদের সকল পেশা ও শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে ।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

গলাচিপার মানুষের দীর্ঘ আশার প্রতিফলন রামনাবাদ নদীর সেতুর কাজ শুরু

আপডট টাইম : ০২:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬