ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে ডিজেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১১৩ পঠিত

গৌরনদীতে ডিজেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

গৌরনদী প্রতিনিধি>> বরিশালের গৌরনদী উপজেলার সুরেন শিকদার হাটের কাছে ডিজেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ব্যবসায়ী আ. হালিম শিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় ওই ব্যবসায়ীর দোকান থেকে ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানএ জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, সুরেন শিকদার হাটের কাছে মুদি দোকানদার আ. হালিম শিকদার ডিজেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। খবর পেয়ে তিনি থানা পুলিশ নিয়ে ওই দোকানে পৌছে অভিযান চালিয়ে ৩০০ লিটার ডিজেল জব্দ করে ব্যবসায়ী হালিম শিকদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই ব্যবসায়ীর কোন লাইসেন্স ছিল না। জব্দকৃত ডিজেল স্থানীয় এক ব্যবসায়ীর জিম্মায় সরকারি মূল্যে বিক্রি করে ওই টাকা ব্যবসায়ী হালিম শিকদারকে দেওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন 

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

গৌরনদীতে ডিজেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

আপডট টাইম : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬