
টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আটক ছিনতাইকারীসহ তিনজন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করছিল। এক পথচারীকে রক্তাক্ত করে তার সর্বস্ব ছিনতাই করার পর রক্তমাখা ভুক্তভোগী ছিনতাইকারীকে ঝাপটে ধরে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজন ছিনতাইকারীকে ধরে ফেলে ও বাকি দুইজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর ছিনতাইকারীর হাতের কবজি কেটে ফেলে।
রিপোর্টার 















