ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০১:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ২২২ পঠিত

দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন ও সহযোগিতা করে, তবেই শহীদ রাষ্ট্রপতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে।

আজ শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা প্রত্যেকে আমাদের সমাজে তাকে বিভিন্নভাবে সাহায্য করব। একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।’

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আসুন, আমরা আজকে সেই কাজটিই করি।

আমরা প্রত্যেকে যার যার স্ব-স্ব অবস্থান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন তাদেরকে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা করব, তাদের আমরা সাহায্য করব একজন নাগরিক হিসেবে।’উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে আর কথা বাড়াব না, কারণ আমরা রাস্তার ওপরেই অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।’

তবে দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব দ্রুতই বসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আপনারা যারা আছেন, সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেক দিন বসব। সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেগুলোর পরিকল্পনা করব।

আরও পড়ুন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

আপডট টাইম : ০১:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬