ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১২৪ পঠিত

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে মোঃ শামসুল আলম শিমু নামে এক স্থানীয় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে আলম কমিশনার বাড়িতে পরিচালিত এক অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বাইজিদুর রহমান। অভিযানে এনএসআইয়ের কর্মকর্তা এবং বানারীপাড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।অভিযান সূত্রে জানা গেছে, ডিলার শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদের লাইসেন্স থাকলেও তিনি আইন অমান্য করে তার নিজ বাড়িতে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার সিলিন্ডার মজুদ করে রেখেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা সদরের বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘বৈশাখী প্লাস’ থেকে এসব সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এনএসআই-এর দীর্ঘদিনের নজরদারিতে অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ তার বাড়ি ও দোকানে অভিযান চালায় প্রশাসন। এসময় অপরাধ স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ হাজার টাকার মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এছাড়া মজুদকৃত সিলিন্ডার দ্রুত বাজারে সরবরাহ এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাইজিদুর রহমান জানান, জননিরাপত্তা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

আপডট টাইম : ০৩:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬