
নুরুল আমিন, লালমোহন>>ভোলার লালমোহন উপজেলা-এ অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গলখালী এলাকায় উপজেলা গেট সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—শরিফ (২০), রাসেল (৩০), বশির আহমেদ (৪৫), কাশেম (৪০), জান্টু পরান (৫৫) ও শহিদ (৪০)। তারা সবাই উপজেলার বদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের স্বজনরাও দ্রুত হাসপাতালে ছুটে আসেন।
আহতদের মধ্যে বশির আহমেদ ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্টার 









