ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি জাহান্দার  ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০২:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৮৩ পঠিত

এমপি জাহান্দার  ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে

নিজ হাতে ঝাড়ু দিয়ে অফিস আঙিনা পরিষ্কার ও মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

শনিবার  সকালে মাদারীপুর জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি; পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার; ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’- এই স্লোগানের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করেন।

জাহান্দার আলী মিয়া বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্ষা আসার পূর্বেই ডেঙ্গুর মশা যাতে বিস্তার লাভ না করতে পারে তার জন্য আজ আমরা মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। প্রতিবছর ডেঙ্গু মশার কামড়ে অনেক মানুষ মারা যায়। বর্ষার শুরুতে সবাই মিলে এর প্রতিরোধ করতে পারলে মানুষের জন্যই উপকারে আসবে। এমপির সঙ্গে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার এহতেশামুল হকও নিজে ঝাড়ু হাতে নিয়ে অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, পৌরসভার আবাসিক মেডিকেল অফিসার ডা. হরষিৎ বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

এমপি জাহান্দার  ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে

আপডট টাইম : ০২:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬