ধীরগতির কারণে মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পরও অর্ধেক কাজ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর লৌহর নদীতে নির্মাণাধীন ৬০ মিটার দৈর্ঘের একটি ব্রিজের কাজ। তার মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ দফায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তারপরও টনক নড়েনি ঠিকাদারি প্রতিষ্ঠানের।
ধীরগতির এ কাজে ২ বছর মেয়াদ অতিক্রম করেছে ২০২৫ সালের ২৫ মে। এতে করে ভোগান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলাকার স্বপ্নের ব্রিজ নির্মাণে এলাকাবাসীর মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে।

৪০ শতাংশ কাজ করতে গিয়ে পাইলিং, বেইজ ঢালাই, ওয়েং ওয়াল নির্মাণের কাজ উপজেলা এলজিআরডি অফিসের প্রতিনিধির অনুপস্থিতিতে নিম্নমানের সামগ্রিক (বালু, কংক্রিট, সিমেন্ট সহ বিভিন্ন অনিয়ম) দিয়ে কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে উপজেলা এলজিআরডি অফিস কাজ বন্ধ করে দেয়। এর মধ্যে দীর্ঘ সময় কাজ বন্ধ রাখা ও ২ থেকে ৪ জন দিয়ে বড় প্রকল্পের কাজ চালানো হয় বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
অনন্ত আকাশ ত্রিপুরা এবং মেসার্স লোকমান হোসেন জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনকে মোবাইলে একাধিক কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা এলজিআরডি অফিসের উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূইয়া জানান, আমাদের প্রতিনিধির অনুপস্থিতিতে কাজ করায় এলাকাবাসী আমাদের খবর দিলে কাজ বন্ধ করে দিয়েছি। ঠিকাদারকে নিয়মিত বলা হচ্ছে দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করতে।
রিপোর্টার 