ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাওয়াত না পাওয়া নিয়ে বিরোধ, লালমোহনে মারধরে দুলাসহ আহত ২

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৩৪ পঠিত

দাওয়াত না পাওয়া নিয়ে বিরোধ, লালমোহনে মারধরে দুলাসহ আহত ২

নুরুল আমিন, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা-এ বিয়ে বাড়িতে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে উপজেলার বদরপুর ইউনিয়ন-এর ৬ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকার সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দলিল উদ্দিনের ছেলে আশিক (৩৫) ও হাসান (৩০)। তাদেরকে আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও পারিবারিক সূত্রে জানা যায়, বদরপুর ইউনিয়নের মুসলিম বাজার এলাকার একটি পরিবারে সম্প্রতি হাসানের বিয়ে হয়। এ উপলক্ষে কনের বাড়িতে বরযাত্রী যায় এবং সোমবার দুপুরে সেখান থেকে তারা ফিরে আসে। তবে একই এলাকার আকবরের ছেলে শরিফ ও আলামিনকে বরযাত্রীর সঙ্গে না নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

এক পর্যায়ে কথাকাটাকাটির জেরে শরিফ ও আলামিনসহ আরও কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে হাসান ও তার ভাই আশিক গুরুতর আহত হন।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাদের কাছ থেকে প্রায় এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহতরা জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

দাওয়াত না পাওয়া নিয়ে বিরোধ, লালমোহনে মারধরে দুলাসহ আহত ২

আপডট টাইম : ০৩:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬