
নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাস না হতেই তারেক রহমান নির্বাচন পূর্ববর্তী যেসব প্রতিশ্রুতি জাতির সামনে পেশ করেছিলেন ইতোমধ্যে তিনি সেগুলোর প্রতিটি কার্যক্রম শুরু করেছেন; যা বাংলাদেশে নয়, পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী কথার চেয়ে কর্মে বিশ্বাসী।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলা সরকারি জাকাত ফান্ড থেকে গরিব ও দুস্থদের আর্থিক (চেক) সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রতিমন্ত্রী বলেন, মুসলমান হিসেবে জাকাত আমাদের ওপর ফরজ, যাদের নির্ধারিত পরিমাণ সম্পদ রয়েছে। যারা জাকাতের টাকা নিচ্ছে বা আমরা যাকে জাকাতের টাকা দিচ্ছি সেটি তার প্রাপ্য। এটা আমাদের কোনো ঐচ্ছ্যিক বিষয় নয় যে, কাউকে দয়া করে দিচ্ছি। তারা যে আমাদের কাছ থেকে জাকাতের টাকা নিয়ে যাচ্ছে, বরং তিনি আমাদের উপকার করছেন প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সম্পন্ন হওয়া তথা শপথ গ্রহণের একমাস হতে না হতেই তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতাধীন ১৩ থেকে ১৪টি অঞ্চলে বিতরণ করেছেন। পাশাপাশি খাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি, তিনি অফিশিয়ালি ১৬ মার্চ থেকে শুরু করবেন। প্রান্তিক কৃষকের ১২ হাজার কোটি টাকার উপরে সুদসহ ঋণ মওকুফ করেছেন; যা প্রান্তিক কৃষকদের জন্য একটা নেয়ামত। এতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি কৃষি খাতে আমাদের উৎপাদন বাড়বে।
রিপোর্টার 















