ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে মাদকের আস্তানায় যৌথ অভিযান, ৫ জনের জেল-জরিমানা

  • রিপোর্টার
  • আপডট টাইম : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮৮ পঠিত

হাটহাজারীতে মাদকের আস্তানায় যৌথ অভিযান, ৫ জনের জেল-জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে ৫ মাদকসেবী ও বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের তাহরিমা হাসপাতালের পেছনে ঝুপড়ি ঘর বানিয়ে মাদক বেচাকেনা ও সেবনের সময় হাতেনাতে মো. মাসুদ ও মো. মামুন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে রবিউল হোসেন বাপ্পী, মো. জিসান ও মো. মেহেদী নামে তিন যুবককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের মূল হোতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মডেল থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ

হাটহাজারীতে মাদকের আস্তানায় যৌথ অভিযান, ৫ জনের জেল-জরিমানা

আপডট টাইম : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬